মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, সকাল ১০:৫৬

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান পুলিশের উপর হামলা, আত্মরক্ষার্থে পুলিশের পাল্টাগুলি

সিদ্বিরগঞ্জ প্রতিনিধিঃ

সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১৮ রাউন্ড গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জেরপূর্বএনায়েতনগরের ডিএনডি খালপাড় এলাকায় নীট কনসার্ন প্রিন্ট কারখানার সামনে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশকে লক্ষ্য করে মাদক বযবসায়ীরা ইট-পাটকেল ও ককটেরল মারতে শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। লোকজন দৌড়ে পালাতে থাকে এবং দোকানপাট বন্ধ হয়ে যায় মূহুর্তেই৷ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে৷
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, রাত ৮ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে ছিলাম। মাঠের মধ্যে অন্ধকারে কিছু লোক বসে থাকতে দেখে সেখানে আমরা যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল মারতে শুরু করে। এক পর্যায়ে ককটল বিষ্ফোরণ করে লাঠিশোটা নিয়ে এগিয়ে আসলে আমরা আত্মরক্ষার্থে গুলি করি। এতে ১৮ রাউন্ড রাবার বুলেট খরচ হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা