বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:২১

সিদ্বিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

শাহজাহান জনি/ আলমগীর হোসেনঃ

সিদ্বিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সিদ্বিরগঞ্জ থানায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন৷ ২২ জানুয়ারী ২০২৩ তারিখ রোববার সকাল ১১ টায় থানার দ্বিতীয়তলায় হল রুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) হাফিজুর রহমান মানিক৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা৷ এছাড়া আরও ছিলেন থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) হাবিবুর রহমান)৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এএসআই আঃ রহিম পিপিএম৷ অনুষ্ঠানে সংবাদকর্মীদের মধ্যে অনেকেই থানার বিভন্ন এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন৷ রাত ১২ টার পরেও আবাসিক এলাকা গুলোর অলিগলি ও দোকানপাটের সামনে কিশোরগ্যাং আড্ডা দিয়ে থাকে৷ এছাড়া ইদানিং ছিচকে চোরের উপদ্রব বেড়েছে৷ আদমজী, কদমতলীপুলে, সিদ্বিরগঞ্জপুলে নিত্যদিনের যানজটের বিষয়ে উল্লেখ করা হয়৷ নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ তিনি বলেন, সংবাদকর্মীদের পরিবারের সদস্য হিসেবে পাশে থেকে সিদ্বিরগঞ্জবাসীর সেবা করতে চান৷ এ জন্য তিনি সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা