বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৬:২৩

শীতলক্ষ্যার তীরে অভিযান ২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজ ও এর আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বুধবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৫টি বাঁশের জেটি ও ৪টি ড্রেজারের পাইপসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ এর জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর ব্রীজ এলাকার মো: হারুন নামের একজনকে বিশহাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।বুধবার বিকেলে অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।###

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা