মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, দুপুর ১২:৫৮

নাজমুল হক খোকার নেতৃত্বে শিমরাইল থেকে বিশাল মিছিল নিয়ে শান্তি সমাবেশে যোগদান

শাহজাহান জনি
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা নাজমুল হক খোকার নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের শান্তি সমাবেশে যোগদান করেন। স্বতস্ফুর্তভাবে নেতাকর্মীরা এবং সাধারন লোকজন নাজমুল হক খোকার ডাকে সাড়া দিয়ে শেখ হাসিনার নৌকা, শামীম ওসমানের নৌকা, শেখ হাসিনার সরকার বার বার দরকার শ্লোগান দিতে দিতে শিমরাইল থেকে শুরু করে গোদনাইলের ২ নং ঢাকেশ্বরী বালুর মাঠে শান্তি সমাবেশে যান নেতাকর্মী নিয়ে নাজমুল হক খোকা। স্থানীয়রা জানান, আওয়ামীলীগের সকল অনুষ্ঠানে সব সময় শিমরাইল থেকে নাজমুল হক খোকা মিছিল মিটিংসহ সবার থেকে এগিয়ে থাকেন নেতাকর্মী নিয়ে। গত বুধবার (২২ নভেম্বর) ও নাজমুল বিশাল মিছিল নিয়ে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের শান্তি সমাবেশে গিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা