বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:২৪

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট দোকানদার সমিতির কর্মকর্তাদের মারধর টাকা আত্মসাৎ ও অপচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট দোকানদার সমিতির বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র সমিতির টাকা আত্মসাৎ ও কর্মকর্তাদের মারধরসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে দোকানদার সমিতির নেতৃবৃন্দ।গতকাল শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ মিতালী মার্কেটের দোকানদার সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির কার্যকরী সভাপতি মোঃ আমির হোসেন। তিনি বক্তব্যে বলেন মার্কেটের দোকানদার সমিতির সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তাদের মান-সম্মান ক্ষুন্ন করতে একটি কুচক্রীমহল প মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় করার চেষ্টায় লিপ্ত রয়েছে। লিখিত বক্তব্যে কার্যকরী সভাপতি আমির হোসেন বলেন, মার্কেটের বহিস্কৃত যুগ্ন সম্পাদক মোঃ জামান মিয়া সভাপতি ইয়াছিন মিয়ার বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামান গংরা বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়ে আমাদের সম্মান হানির চেষ্টার পাশাপাশি মার্কেটের উন্নয়নমূলক ব্যাহত ও করছে। এছাড়াও জামান মিয়া মার্কেটের জমি দখলে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টা করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ।অভিযুক্ত জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত মোঃজামান মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনীত সমিতির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি আরও জানান, তাদের কমিটি ২০১৮ সালে যা অবৈধ। আর আমাদের কমিটি ২০২০ সালের যা চলমান আছে। উল্টো তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জানাগেছে ৩২ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত মিতালী মার্কেটে ৬ হাজার সদস্য রয়েছে এর মধ্যে ৪ হাজার সদস্যকে ৪ হাজার দোকান বুঝিয়ে দেওয়া হয়েছে। মার্কেটের উন্নয়নমূলক কাজ ব্যাহত করার লক্ষে জামান মিয়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মার্কেটের সভাপতির নামে গভীর ষড়য়ন্ত্রে মেতে উঠেছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা অওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মিতালী মার্কেটের সভাপতি মোঃ ইয়াছিন মিয়া বলেন, দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে মোঃ জামান মিয়াকে সমিতির সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে। তার সাথে জামান মিয়ার কোন ব্যক্তিগত এিরাধ নেই উলে­খ করে ইয়াছিন মিয়া বলেন জামান মিয়া মার্কেটের সভাপতি/ সাধারন সম্পাদক হওয়ার জন্য আমার বিরুদ্ধে নানা অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র করছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা