সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
দায়েরকৃত মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মহসিন ভূঁইয়া নামে এক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার( ৮-১০-২০২৪) বেলা ৩ টায় সিদ্ধিরগঞ্জের একটি রেষ্টুরেন্টে ওই ব্যবসায়ী সংবাদ সম্মেলনে এ দাবি তুলেছেন। লিখিত বক্তব্যে ওই ব্যবসায়ী বলেন, আমি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে রুপগঞ্জের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় আমার পিতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান টেক্সটাইল মিলের ব্যবসা করে আসছি। আমি রাজনৈতিক কোন দলের সাথে জড়িত নই। কিন্তু একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ব্যবসায়ীক সুনাম বিনষ্ট করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত একটি মিথ্যা মামলায় আসামী হিসেবে আমার নাম দিয়েছে।মামলা নং ৩২ তারিখ ২৩ /৯/২০২৪ । রুপগঞ্জ থানাধীন দক্ষিণ রুপসী তারাব এলাকার মৃত কাজী মোঃ সাঈদ এর ছেলে কাজী আহমেদুলাহ আহাদ (৫০) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।মামলার বাদী সাথে আমার কোন পূর্বশত্র“তা কিংবা বিরোধ নেই এবং তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিওনা।
। মামলায় বাদী উলেখ করেছেন গত ২১ জুলাই নারায়ণগঞ্জ- ১ আসনের তৎকালীন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পিডিকে পেট্রোল পাম্পের সামনে বেলা ৩ টায় ছাত্রজনতা আন্দোলন করার সময় বিষ্ফোরক ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে, দেশীয় অস্ত্র, লাঠিসোঠা নিয়ে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। এতে বাদী মারাত্মকভাবে জখম প্রাপ্ত হন বলে মামলায় উলেখ করেছেন। যাহা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদীত বলে আমি মনে করি। আদৌ ওই ধরনের ঘটনা সেখানে ওই দিন ঘটেছে কিনা তাও আমার জানান নেই।
আমি উক্ত ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় আসামী করে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এলাকার বিভিন্ন সামাজিকও ধমীয় কর্মকান্ডের সাথে জড়িত আছি ।আমরা পাঁচ ভাই সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আমাদের সুখ্যাতি রয়েছে। আমি দাঙ্গাহাঙ্গামা পছন্দ করিনা। সমাজে যারা এ ধরনের কর্মকান্ড করে তাদের থেকে সব সময় আলাদা ভাবে চলি বলেই আমার কোন রাজনৈতিক পরিচয় নেই । ভুক্তভোগী ব্যবসায়ী মহসিন ভুঁইয়া বলেন, দায়েরকৃত মামলাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য নারায়ণগঞ্জ জেলা সুযোগ্য পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর কাছে দাবি জানিয়েছেন।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল মামুন বলেন, আমরা মামলা তদন্ত করবো, তদন্তে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তিনি মামলা থেকে অব্যাহতি পাবেন৷