রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ১০:৩৪

সিদ্ধিরগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের মধ্যে সংঘর্ষ আহত ৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ২ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় একটি পরিবহনের চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবদল ও বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোক্তার হোসেন , সাংগঠনিক সম্পাদক পলাশ গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়গ্র“প দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময়ে যুবদল নেতা ফিরোজ, স্বেচ্ছাসেবকদলের সিদ্ধিরগঞ্জ থানা সদস্য সচিব পাপ্পু ও ইসমাইল হোসেনসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ফিরোজ ও ইসমাইল হোসেন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (১৫ মার্চ)রাত পৌণে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। জানাগেছে, মিজমিজ উত্তরপাড়া চিশতীয়া বেকারীরোড এলাকায় একটি পতিত জমিতে নীলাচল পরিবহনের অর্ধশত বাস পার্কিং করে রাখে (ডিপো)। এ পরিবহন থেকে প্রতি মাসে বিএনপির ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পলাশ নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেনের নামে ৭০ হাজার টাকা চাঁদা কালেকশন করে দিচ্ছে বলে স্বেচ্ছাসেবকদলের নেতাদের অভিযোগ। যার বিনিময়ে অর্ধশতাধিক বাস পার্কিং করার অনুমতি প্রদান করা হয়। কিন্তু গত কয়েক দিন আগে একটি বাসের ধাক্কায় ডিপোর সামনের মসজিদের সামনে কার্নিশ ভেঙ্গে ফেলে। এ ঘটনার পর নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ও পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মমিনুর রহমান বাবুুসহ এলাকাবাসী এখানে বাস না রাখার জন্য বলেন। বাস রাখার কারণে মাদকের স্পটে পরিনত হয় ডিপো এলাকাটি। এছাড়া সরু রাস্তা দিয়ে প্রতিদিন অর্ধশত বাস এনে পার্কি করার কারণে এলাকাবাসীকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে নীলাচল পরিবহনের ম্যানেজার আবুল হাশেমকে অবহিত করলে তিনি এক মাস পরে বাস অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। এদিকে নীলাচল পরিবহন প্রতিমাসে ৭০ হাজার টাকা চাঁদা সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে পলাশের মাধ্যমে প্রদান এবং আবাসিক এলাকায় বাস পার্কিং, মাদক স্পটে, এলাকাবাসীর যাতায়াতে দুর্ভোগ সৃষ্টিসহ একাধিক কারণে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ এলাকাবাসী প্রতিবাদ জানায় বাস গুলো না রাখার জন্য। এতে ক্ষিপ্ত হয়ে পলাশ ও মোক্তার গ্র“পের ১৫০-২০০ অনুসারী দেশীয় অস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবকদলের নারায়ণগ সচিব মমিনুর রহমান বাবু গ্র“পের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তারাও পাল্টা জবাব দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সংঘর্ষের সময় টুটুলসহ দুজনের ২ টি বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানাগেছে। স্থানীয় ব্যবসায়ী মিরাজ বলেন, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের ১৫০-২০০ লোক দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা করেছে। নীলাচল পরিবহনের ম্যানেজার আবুল হাশেম বলেন, আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের উপর অতির্কত হামলা করে। এসময় আমি সহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামে চার জন আহত হই। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি। স্বেচ্ছাসেবকদলের নেতা মমিনুর রহমান বাবু তার অনুসারীদের নিয়ে গতকাল শনিবার বিকেলে আমার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে সই নিয়েছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করেন নীলাচলের ম্যানেজার আবুল হাশেম। সাবেক কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন বলেন, আমার নামে চাঁদা আদায়ের খবর সঠিক নয়। আমার কোন লোকজন কিংবা অনুসারী এ হামলার সাথে জড়িত নয়। নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। নীলাচল পরিবহন থেকে কোন চাঁদা নিচ্ছিনা হয়তো এলাকাবাসী কোন কারণে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করে থাকতে পারে তাও আমি জানিনা আমি ঢাকায় আছি আমার মা অসুস্থ হাসপাতালে সেখানে আছি। স্বেছাসেবকদল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, আমার কোন লোকজন চাঁদাবাজির সাথে জড়িত নয় বরং আমরা চাঁদাবাজি ও অন্যানেয়র প্রতিবাদ করছি। তিনি আরও বলেন আমাদের ওপর বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে এবং নেতাকর্র্মীদের কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। চাঁদাবাজি ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছি বলে স্বেচ্ছাসেবকদলের নেতা মমিনুর রহমান বাবু বলেছেন। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক অপারেশন ওমর ফারুক বলেন নীলাচল পরিবহনের চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, ঘটনা তদন্ত করছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা