রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৭:০৫

সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও আটি হাউজিং আবাসিক এবং বাণিজ্যিক বিভিন্ন ভবনের ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেছেন নবনিযুক্ত নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এবং আটি হাউজিং এলাকায় রাজউক, ফায়ার সার্ভিস এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টিমসহ তিনি পরিদর্শন করেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন৷

ভবনগুলো পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, আমরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যে সমস্ত ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে এখন পর্যন্ত ২৫ টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি।

তিনি আরও বলেন, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে।
বিভিন্ন পোশাক কারখানার বিষয়ে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি একটি পোশাক কারখানার ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকি ভবন গুলোর বিষয়ে আমরা মালিকদের সাথে যোগাযোগ করেছি আমাদের কাছে তথ্য দেওয়ার জন্য।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিন, রাজউকের জোন-৮ এর অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল, নারায়ণগঞ্জ গনপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আ: সালাম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদ খান, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো: শাহজাহানসহ জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমূখ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা