সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের আদমজী মুনলাইট হলের সামনে বিদ্যুতের ফিডার লাইনের সংস্কার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু ও ২ জন আহত হওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ বুধবার ( ২৬ নভেম্বর) ডিপিডিসির সাউথ প্রধান প্রকৌশলী মুহাম্মদ কামাল হোসেন ( অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত কমিটি গঠন করেন৷ ডিপিডিসির শ্যামপুরের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হানিফ উদ্দিনকে তদন্ত কমিটির আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়৷ কমিটি অন্য দুজন হলেন ডিপিডিসির ডেমরা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শের আলী ও ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিমম এর নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান কে সদস্য করা হয়৷ আগামী দুই কর্ম দিবসে তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করতে বলা হয় চিঠিতে৷ দূর্ঘটনার কারণ কি? দায়ী ব্যক্তি খুজে বের করা,ও সুপারিশ প্রণায়ন চিঠিতে এজেন্ডা হিসেবে উল্লেখ করা হয়৷ ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন সকাল ১০ টায় বিদ্যুত বন্ধ করে বিদ্যুতের কাজ করছিল শ্রমিকরা৷৷ সকাল সাড়ে ১০ টার দিকে দূর্ঘটনাটি ঘটে৷ ঘটনাস্থলে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন বলে সোহাগ স্বীকার করে বলেন সাবষ্টেশন থেকে বিদ্যুত লাইন কেউ হয়তো চালু করার কারণে এ দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে৷ নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগের দায়িত্ব পালন অবহেলার কারণে এ দূর্ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করেন আদমজীনগর বাসী৷৷ ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার কার্যালয়ে ব্যাপক ঘুষ দূর্নীতির সংবাদ গত ১ জানুয়ারী২০২৫ প্রকাশিত হয় সমকালে৷ ৭ জানুয়ারী দুদক অভিযান চালায় এই দপ্তরে৷ সমকালে সংবাদ প্রকাশের পর ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার কার্যালয়ের সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন ও উপসহকারী প্রকৌশলী সারোয়ার আলমকে অন্যত্র বদলী করা হলেও নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী এখনো বহাল তবিয়তে থাকায় বিদ্যুত গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে৷ তবে নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী তার বিরুদ্ধে ঘুষ দূর্নীতির ও বিদ্যুত গ্রাহকদের ক্ষোভ সহ সব বিষয়ে সঠিক নয় বলে দাবি করেন৷
২৬-১১-২০২৫