বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
২রা রমজান, ১৪৪৭ হিজরি, ভোর ৫:৫৮

ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মদনপুর তীব্র যানজট

শাহজাহান জনিঃ
বুধবার সকাল থেকে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে দূর্ভিষহ যানজটের সৃষ্টি হয়েছে৷ এশিয়ান হাইওয়েতে রাস্তা খারাপ ও গাড়ি নষ্ট হিয়াতে এবং যানবাহনের শ্লথগতিসহ একাধিক কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানাগেছে৷ ফলে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত চট্টগ্রাম মুখীলেনে ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷
তীব্র যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টার পর থেকে এমন যানজট লক্ষ্য কার যায়। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত যানজট লক্ষ্য করা গেলেও ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করে৷ সোনাপুরগামী একুশে পরিবহনের যাত্রী আয়শা আক্তার মনি ও আব্দুল মান্নান বলেন সকাল সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে ওঠে ২ ঘন্টা সময় লেগেছে ৩ কিলোমিটার অতিক্রম করতে৷ স্টার লাইন পরিবহনের যাত্রী আবুল হোসেন বলেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে ৩ মিনিটের রাস্তা কাচপুর যেতে সময় লেগেছে ১ ঘন্টা৷ মহাসড়কে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হয় যানজটে পড়ে৷
হানিফ পরিবহনের বাস চালক মোঃ মনির বলেন সড়কে তুলনামূলক গাড়ির বেশি চাপ রয়েছে এবং মদনপুরের এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এ যানজট সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ টিআই বিষ্ম চন্দ্র বলেন, গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। মূলত মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সড়কের সংস্কার কাজ চলমান থাকা ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি চলাচলের কারণে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের টিআই মোঃ জুলহাস উদ্দিন বলেন এশিয়ান হাইওয়েতে অতিরিক্ত গাড়ির চাপ এবং ধীরগতি ও গাড়ি বিকল হওয়াসহ একাধিক কারণে যানজট সৃষ্টি হয়েছে তবে আমরা মহাসড়কে যানজট নিরসনে কাচপুর হাইওয়ে পুলিশসহ সবাই কাজ করছি

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা