সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত তরুণ (২৬) নিহত হয়েছেন। এসময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেছেন।
আজ রোববার ৮ মার্চ সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটে৷
তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা স্থানীয়রা নিহতের নাম-পরিচয় জানতে পারেনি৷ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে৷ এসময় ছিনতাইকারী দলের দু’জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন জনতার কাছে ধরা পড়ে যান এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়৷
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সমকালকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
বর্তমানে আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে৷