রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:২৯

কেরানীগঞ্জের রক্তযোদ্ধা সংগঠন মানবিক ও সামাজিকভাবে স্বেচ্ছায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে

শাহজাহান জনিঃ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই প্রতিপাদ্য কে সামনে রেখে “কেরানীগঞ্জের রক্ত যোদ্ধা ” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন নানা রকম মানবিক ও সামাজিক কাজকর্ম করে আসছে । যার লক্ষ্য হচ্ছে চাহিদা অনুযায়ী বিনামূল্যে রক্তদান সেবা চলমান রাখা।সমাজের অভাব গ্রস্থ,গরীব, অসহায় মানুষের জন্য কাজ করা।এই সংগঠন এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাত ও পরিচালক শফিকুল ইসলাম শফিক বলেন এই আমাদের এই সেচ্ছাসেবী সংগঠন সম্পুর্ন অরাজনৈতিক একটি মানবিক সংগঠন। যা প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে রক্তদান সহ নানা রকম সামাজসেবা মুলক কাজ করে আসছে।যেমন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প পরিচালনা করা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ও অসহায় রোগীর চিকিৎসার ব্যাবস্থা করা।এই পবিত্র রমজানে আমরা ৫ রমজান থেকে ৩ টি ধাপে কিছু অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরির সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করেছি।সংগঠন এর প্রতিষ্ঠা বার্ষিকী ২৮ ফেব্রুয়ারিতে আমরা রাস্তার অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।২৬ রমজান থেকে আমরা কিছু অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করবো ইনশাআল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের আর্থিক সহযোগিতা করে থাকেন আপনাদের সহযোগীতায় আমারা সমাজের অসহায় মানুষের জন্য কিছু করতে পারছি এটা একটা পরম আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি আপনাদের ভালোবাসায় ও সহযোগিতার মাধ্যামে “কেরানীগঞ্জের রক্ত যোদ্ধা ” একটি সুন্দর সমাজ গঠানে ভুমিকা রাখবে।মনে রাখবেন মানুষ মানুষের জন্য। আমরা যদি প্রতিদিন নিজে একটি ভালোকাজ করি তাহলে সুন্দর সমজা গড়ে ওঠবে।ভালো কাজে আমরা আছি,আপনি আসুন এবং অন্যকে আসার জন্য উৎসাহী করুন। এ সংগঠনকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন খেটে খাওয়া সাধারণ মানুষ৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা