রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:১০

শিমরাইল ট্রাক কাভার্ডভ্যানও পিকআপ মালিক সমিতির উদ্যোগে ইফতার ও নবগঠিত কমিটির পরিচিতি সভা

শাহজাহান জনিঃ
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পিকআপ মালিক সমিতির ( রেজিঃ নং ১৮৬৭) সিদ্ধিরগঞ্জের শিমরাইল শাখার নবগঠিত কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার শিমরাইলস্থ এ রহমান সুপার মার্কেটের একটি চাইনিজ রেস্তোরায় ইফতার মাহফিল ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জিএম সুমন মুন্সী । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম উজ্জল ও অর্থ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পিকআপ মালিক সমিতির কেন্দ্রীয কমিটির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার, সহ সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম খান,সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আব্দুস ছাত্তার,আইন বিষয়ক সম্পাদক নান্নু পাটোয়ারী,সদস্য আবুল হোসেন ফরাজী ও আবু সায়েম বাবু, অপরদিকে শিমরাইল শাখার কার্যকরী সভাপতি ইয়াকুব রানা, সহসবঅপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর ইকবাল খোকন,অর্থ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবু সাঈদ সাদেকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন শিমরাইল ট্রাক কাভার্ডভ্যান ও পিকআপ মালিক সমিতির নেতৃবৃন্দ আপনারা সংগঠনের গঠনতন্দ্র মোতাবেক সংগঠন পরিচালনা করবেন, কোন অন্যায় কাজ করবেন না, কোন ধরনের যেন দুর্নাম না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। তিনি আরও বলেন মালিক ও শ্রমিকদের স্বার্থ আগে দেখতে হবে তাদের নিয়ে আপনাদের এগিয়ে চলার পথ।
সংগঠনের শিমরাইল শাখার নবগঠিত কমিটির সভাপতি জিএম সুমন বলেন আমরা মালিক ও শ্রমিকদের কাধে কাধ মিলিয়ে সংগঠনকে শক্তিশালী করতে চাই এ জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা