সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৮:২৫

সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকে গ্যাসবিলের টাকা আত্মাসাতের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের আউটলেট শাখার আল-আরাফাহ ইসলামী (এজেন্ট) ব্যাংক ( হাউজিং শাখা) গ্রাহকদের গ্যাস বিলের জমা টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ ওঠেছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় হীরাঝিল আবাসিক এলাকার ১ নং রোডে ফ্রেন্ডস টাওয়ারে আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের শাখায় তিতাস গ্যাস বিলের টাকা জমা না হওয়ায় হট্টগোল করেন কয়েকজন গ্রাহক।হীরাঝিল এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ কামাল হোসেন অভিযোগ করে বলেন, হীরাঝিল ১ নং গলিতে অবস্থিত আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকে প্রতিমাসে বাড়ির গ্যাস বিল জমা দিয়ে আসছি। গত কয়েকদিন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযানে এসে আমার বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিতাস গ্যাসের কর্তৃপক্ষকে বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি জিজ্ঞাসা করলে তারা বলেন আপনার বকেয়া গ্যাস বিল রয়েছে। পরে আমি কর্তৃপক্ষকে আল আরাফাহ ইসলামী ব্যাংকের (এজেন্টে) এর জমা ভাউচার দেখালে তারা যাচাই বাছাই করে দেখেন টাকা জমা হয়নি। রোববার সকালে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্টের অফিসে গিয়ে টাকা জমার বিষয়ে জানতে চাইলে তারা বিভিন্ন টালবাহানা শুরু করে। আমার দেয়া গ্যস বিলের টাকা সমাধান করে দিবে বলে জানায়। তিনি আরও বলেন আমার এক লক্ষ তিন হাজার টাকা আত্মসাৎ করেছে এজেন্ট ব্যাংকের লোকজন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষপ কামনা করেন তিনি।
একই ওয়ার্ডের সিআই খোলা এলাকা বাসিন্দা মোঃ সালাম, অভিযোগ করেন তার ৯ মাসের গ্যাস বিল জমা দেয়নি আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা। গ্যাস বিলের টাকা নিয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাউচারে ভুয়া সিল দিয়ে টাকা আত্মসাৎ করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি টাকা ফেরত দেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন পাশাপশি তিনি এজেন্ট ব্যাংকের গ্যাস বিলের টাকা আত্মসাৎকারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। হিরাঝিলের বাসিন্দা মোঃ জসিম উদ্দিন বলেন আমার ৯ মাসের গ্যাস বিলের টাকা জমা দেয়নি এই এজন্ট শাখা। অথচ তারা আমার ৯ মাসের গ্যাস বিলের টাকা আত্মসাত করেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বকেয়া গ্যাস বিলের অভিযোগে আমার বাড়ির বৈধ গ্যাস সংযোগ কেটে নিয়েছে।
এই এজেন্ট শাখার মালিক মোঃ জহিরুল ইসলাম। তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনন্ িএজেন্ট ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ সবুর ও ক্যাশিয়ার আল মামুনকে এজেন্ট ব্যাংকে গিয়ে জানতে চাইলে তারা বলেন জহির সাহেব আমাদের ফোনই ধরেনা। ওই দুই কর্মকর্তা প্রথমে সফটওয়ারের সমস্যার কারণে গ্যাসে বিলের টাকা জমা হয়নি অজুহাত দাড় করালেও পরে ভুক্তভোগী কয়েকজন গ্যাস বিল প্রদান কারীর সামনে প্রতারণার কথা স্বীকার করে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানায় ওই দুই কর্মকর্তা। তারা অভিযোগের তীর ছুঁড়েন এজেন্ট ব্যাংকের মালিক মোঃ জহিরুল ইসলামের দিকে। তিনিই এসব করেছেন বলে ওই দুই কর্মকর্তা জানান। তারা এজেন্ট মালিককে একধিকবার বলেছেন গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি ফেরত দেননি।
এ বিষয়ে জানতে চাইলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিএমডি মোঃ আমিনুল ইসলাম বলেন হিরাঝিলের এজেন্ট ব্যাংকে যে সফটওয়্যার এর সমস্যার কথা বলেনছেন তা সম্পূর্ণ ভুয়া কথা। তিনি আরও বলেন এ বিষয়ে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা