শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৮:০২

সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পিলারের সাথে বালুরগদিতে অভিযান পরিচালনা করে ৬ টি ওয়ানশুটারগান একটি শর্টগানের গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব ১১৷
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন ব্রিজের পিলারের খাদে অভিযান পরিচালনা করে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, এসময় সেখানে পড়ে থাকা একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ছয়টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে র‌্যাব ধারনা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত অস্র সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা