শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি, বিকাল ৪:২৮

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‌্যাবের- অভিযান ৭ দালাল আটক

শাহজাহান জনিঃ
নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদের নেতৃত্বের র‌্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।অভিযানে আটককৃতরা হলেন-বিল্লাল (৩১),আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।এদের মধ্যে মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩জনকে ৭ দিনের করে বিনাশ্রমে সাজা প্রদান করা হয়। একই সাথে আটকদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। অভিযানকালে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‌্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা