বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি, রাত ১:১৪

ঈদে বাড়ি যাওয়া হলো না বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা – মা ও মেয়ের

গৌরনদী প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম ও তাদের শিশু কন্যা জান্নাত। ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিতে ভাঙচুর চালায়। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যানজট নিরসনে কাজ চলছে

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা