রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, রাত ১১:৩৬

১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ৩ মাসের জন্য

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃ

তিন মাসের জন্য সুন্দরবনে বনজীবী ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামীকাল ( ১ জুন) সোমবার থেকে। এই সময়ের মধ্যে কেউ মাছ ও কাঁকড়া শিকারে বনে যেতে পারবেন না। এমনকি মধু আহরণও করতে পারবেন না। সুন্দরবনের জীব ও প্রাণবৈচিত্র্য রক্ষাসহ প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার বনবিভাগ সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। এদিন সকাল থেকে এই সিদ্ধান্ত বনজীবীদের কাছে পৌঁছাতে সুন্দরবনলাগোয়া জনপদে মাইকিং শুরু হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, সারা বছর সুন্দরবনে পর্যাপ্তসংখ্যক পর্যটক প্রবেশ করেন। এ ছাড়া প্রায় ৩০ হাজার বনজীবী বৈধভাবে লক্ষাধিকবার সুন্দরবনে যাতায়াত করেন। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন বুক চিতিয়ে সারা বছর উপকূলীয় জনপদকে রক্ষা করে। সার্বিক অবস্থায় বিবেচনায় প্রতিবারের মতো এবারও মন্ত্রণালয়ের নির্দেশে সুন্দরবনকে বিশ্রাম দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জুনের শুরু থেকে আগস্টের শেষভাগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা