শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি, রাত ৩:৪৪

সমকাল সাংবাদিক শাহজাহান জনির বাবার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ

ষ্টাফ রিপোর্টারঃ

দৈনিক সমকাল এর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি এর বাবা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (সাবেক ডেসা) এর সাবেক কর্মকর্তা বীর মুক্তি যোদ্ধা মোঃ হযরত আলীর আজ ( ১ জুন) ২১ তম মৃত্যুবার্ষিকী৷ ২০০৫ সালের এই দিনে তিনি গাজীপুরের টঙ্গীতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ তিনি ৪০ বছর সততাও ন্যায়নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন৷ চাকুরী জীবনে সিদ্ধিরগঞ্জ, কালীগঞ্জ, ঘোড়াশাল, রুপগঞ্জের কাঞ্চন, মতিঝিল,আশুগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন৷ ২০০২ সালে তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন৷ মরহুমের আত্মার মাগফেরাত কামনায় তার বড় ছেলে সমকাল এর সাংবাদিক শাহজাহান জনির সিদ্ধিরগঞ্জের মক্কীনগর দক্ষিণ হিরাঝিলস্থ বাসভবনে বাদ মাগরিব কোরআনখানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা