রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, রাত ১:১৮

বটিয়াঘাটায় ক্ষতিগ্রস্ত চিংড়ি খামারিদের ক্ষতিপূরণ ও টেকসই কর্মসংস্থানের দাবিতে ফোয়াবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
হ্যাচারী থেকেই সরবরাহকৃত ভাইরাসযুক্ত পোনা মরে ক্ষতিগ্রস্ত সেমি ইনটেনসিভ চিংড়ি খামারিদের ক্ষতিপূরণ টেকসই কর্মসংস্থান, রপ্তানি বৃদ্ধিতে সরল সুদে ঋণপ্রাপ্তির দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বিকেল ৪ টায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর ইউনিয়নের শৈলমারী সুতনু এগ্রো ফার্ম এলাকায় ফিস ফার্ম অনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) বটিয়াঘাটা উপজেলা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শৈলমারী সুতনু এগ্রো ফার্ম’র স্বত্বাধিকারী ও চিংড়ি খামারি সুতনু গাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফিস ফার্ম অনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)’র সভাপতি মোল্লা সামছুর রহমান শাহিন।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র খুলনা প্রতিনিধি ও দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, ফোয়াবের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিল হোসেন। প্রধান বক্তা ছিলেন ফোয়াব’র খুলনা জেলা আহবায়ক মো. আবুল হোসেন।
ফোয়াবের খুলনা জেলা সদস্য সচিব জসিম উদ্দিন খাজা’র সঞ্চালনায় ক্ষতিগ্রস্ত চিংড়ি খামারিদের মধ্যে বক্তৃতা করেন- চাষি শুভংকর হালদার, বাবলু মন্ডল, শান্তনু গাইন, বিপ্রদাস বৈরাগী, গৌতম গোলদার, জিমুত ঢালী, অয়ন ঢালী, বিদ্যুৎ কবিরাজ, দেবাশীষ বাছাড়, বিপুলা রায়, বিপ্লব মন্ডল, হারান গাইন, মহানন্দ গাইন, রঞ্জন মালী, চয়ন গাইন প্রমুখ।
উল্লেখ্য, দেশ বাংলা ও ফিশটেক হ্যাচারী থেকে সরবরাহকৃত পোনা ভাইরাসযুক্ত হওয়ায় শৈলমারি ও খলশিবুনিয়া এলাকায় মাছ মরে যাওয়ায় চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা