শাহজাহান জনিঃ
ডিএনডির প্রজেক্টের ফতুল্লার রুপায়ন সংলগ্ন ও ভুইগড়ের ডিএনডির ক্যানেল পাড়ে পৃথক দুটি ওয়াকওয়ে পরিদর্শন করতে এসে চরম অসম্তোষ প্রকাশ করেছেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি বিএনপির সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু৷ গতকাল সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপগরে তিনি পরিদর্শনে আসেন৷
রুপায়ন সংলগ্ন ডিএনডি ক্যানেলপাড়ে ৭৫২ মিটার এবং ভুইগড়ে ১৪৫০ মিটার ওয়াকয়ে নির্মাণকাজ পরিদর্শন করেন৷ কাজের অসংগতি দেখে তিনি প্রকল্প কর্মকর্তা সেনাবাহিনীর ১৯ ইসিবির মেজর এসএম সাকিব আজওয়াত এর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেন৷ ৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এ ওয়াকওয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে৷ কাজের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত৷ ৬৭% কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়নবোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ৷ জলবায়ু পরিবর্তন মোকাবেলা ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ কাজ চলছে৷ প্রকল্প কর্মকর্তাকে ঈমানের সাথে প্রকল্পের কাজ সমাপ্ত করার নির্দেশনা দেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু৷ এ সময়ে বনবিভাগের সহকারী বন কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পাউবোর নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন৷ এ সময়ে বৃক্ষরোপনের জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা ট্রাস্টের এমডি ডিএনডির প্রকল্প কর্মকর্তা মেজর এসএম আজওয়াতকে নির্দেশনা দেন এবং ওয়াকওয়তে কোন ধরনের রিকশা ভ্যানগাড়ি, চলাচল করতে না পারেসে দিকে নজর রাখতে বলেন৷