শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, রাত ৯:২৭

সিদ্ধিরগঞ্জে প্রয়াত ৭ শ্রমিক নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও আর্থিক অনুদান প্রদান

শাহজাহান জনিঃ
বাংলাদেশ আন্তজেলা ট্রাক কাভার্ডভ্যান ও মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতিসহ সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ৭ শ্রমিক নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রয়াত সাত শ্রমিক নেতাদের পরিবারবর্গকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শিমরাইল ট্রাক টার্মিনালে আয়োজিত এক দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। সংগঠনের শিমরাইল শাখার সভাপতি মোঃ আইয়ুব আলী মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি যুগ্ন সম্পাদক আব্দুস সাত্তার,প্রচার সম্পাদক নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এসএম আসলাম, সোনারগাঁ থানা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ব্যক্তিত সহকারী সেলিম হোসেন দিপু, শ্রমিকদলের সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক টিএইচ তোফা, নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেলিম মাহমুদ, ও নাসিক ৪ নং ওয়ার্ড শ্রমিকদল নেতা হাবিবুর রহমান হাবিব এবং নারায়ণগঞ্জ ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু। অনুষ্ঠানে প্রয়াত ৭ শ্রমিক নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রয়াত ৭ শ্রমিক নেতা হলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কফিল উদ্দিন, শিমরাইল শাখার আরজু দেওয়ান, রফিকুল ইসলাম রতন,কামরুল ইসলাম, হাসান পারভেজ, সিরাজুল ইসলাম মেম্বার মনির হোসেনও , দেলোয়ার হোসেন দেলু । অনুষ্ঠানে ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শিমরাইল ট্রাক টার্মিনালের ট্রাক চালকরা উপস্থিত ছিলেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা