মির্জাগঞ্জ প্রতিনিধিঃ
মির্জাগঞ্জ উপজেলার ১ নং মাধবখালী ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ- সভাপতি বাজিতা দ্বিতীয় খন্ডের বাসিন্দা জোমাদ্দার মোঃ রুবেল আহমেদ মৃত্যুবরণ করেছেন৷ (ইন্না-লিল্লাহ … রাজিউন)৷ ২৬ অক্টোবর তারিখ রোজ সোমবার দুপুরে তার নিজ বাড়ির আঙ্গিনায় একটি মেহগনি গাছ কাটেন৷ কিম্তু গাছটি কাটার পরে গাছটি অন্য একটি গাছের ওপর পড়ে কাটা গাছের গোড়াটি এসে রুবেলের মাথায় আঘাত করে৷ গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যার পর রুবেল মার যান৷ তুখোড় ছাত্রদল নেতা রুবেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ বাজিতা দ্বিতীয় খন্ডের বাসিন্দা জমাদ্দার মোঃ বজলুর রহমানের ছোট ছেলে এই রুবেল জোমাদ্দার৷ অত্যম্ত হাসি খুশি ছিল রুবেল৷