শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি, রাত ৮:৪২

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ চা দোকানী নাঈম খান হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিহাব,সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়ার বৃদ্ধ চা দোকানী নাঈম খান হত্যা মামলার আসামী মো: হোসেন, মো: ইকবাল হোসেন ও মায়া আক্তারের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী৷ গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে মামলার বাদী হীরা আক্তার বলেন, শিমরাইল উত্তরপাড়া এলাকায় প্রায় ৩০০ বছরের পুরনো আমাদের পৈত্রিক রাস্তাটি আমাদের প্রতিবেশী মো: হোসেন বন্ধ করে দেয়। এতে আমাদের পরিবারসহ ১৯টি পরিবার চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ বিষয়টি থানা থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত গেলেও কোন সরাহা হয়নি। কিছুদিন পূর্বে থানা পুলিশ এসে তাদের কাজও বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে মো: হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। গত ৭ নভেম্বর শনিবার দুপুরে আমার বাবা নামাজ শেষে বাড়ী ফেরার পথে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে মো: হোসেন, তার ছেলে ইকবাল হোসেন ও তার স্ত্রী মায়া আক্তারসহ আরো কয়েকজন অতর্কিত হামলা করে বেধরক মারধর করে। এতে আমার বাবা গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মো: হোসেন, তার ছেলে ইকবাল হোসেন ও তার স্ত্রী ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। আমরা তাদের দ্রুত ফাঁসি চাই।
শিমরাইল উত্তর পাড়া এলাকার বাসিন্দা নিহত নায়েম খানের বড় মেয়ে মামলার বাদী হীরা আক্তারের নেতৃত্বে উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন, নিহতের ছোটভাই দেলোয়ার হোসেন, মনির হোসেন, ছোটবোন মিনু বেগম, আতর বানু, ভাগিনা দুলাল, বাদিনীর ছোটবোন পান্না, প্রতিবেশী পারভেজসহ এলাকাবাসী ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা