সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৮:৫৩

লালমনিরহাটে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজলার গোকুন্ডা ইউনিয়নে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযাগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ।আটকরা হলেন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের পশ্চিম দেবাত্তর এলাকার ত্রিপদ রায়ের ছেলে রেস্টুরেন্ট ব্যবসায়ী নির্মল চদ্র রায় (২৮) ও লালমনিরহাট গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া আফজালনগর এলাকার তৈয়ব আলীর ছেলে আতিকুল ইসলাম (২৫)।বৃহস্পতিবার দুপুরে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া তিস্তা টোলপ্লাজা আফজালনগর এলাকায় রিপনের গুদাম ঘরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ওই কিশোরীকে নির্মল রায় তিস্তা সেতু দেখানোর কথা বলে মোবাইলে ডেকে আনেন। ওই কিশোরী নির্মল রায়ের প্রতিবেশী বলে জানা গেছে।বৃহস্পতিবার সন্ধায় দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা