সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরের ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের পাইনাদিতে গড়ে উঠা মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। শিক্ষার পরিবেশ যেমন ভাল তেমনি স্কুলের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান করার কারণে প্রতিবছরই স্কুলটি জেএসসি, এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা ভাল ফলাফল করছে। স্কুলে ছাত্রীদের জন্য মনিং শিফট এবং ছাত্রদের জন্য ডে শিফট রয়েছে। করোনার কারণে সারা দেশের ন্যায় স্কুল বন্ধ থাকলেও শিক্ষক ও শিক্ষিকাদের কোন বন্ধ নেই। তারা রীতিমতো স্কুলে আসেন। প্রশাসনিক কাজকর্ম করছেন। জানুয়ারী মাসের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই দিতে সক্ষম হয়েছেন।এখন চলছে বিভিন্ন শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া।ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী, সহকারী প্রধান শিক্ষক এমএ মতিনসহ সংশ্লিষ্টরা গরীব পরিবারের ছাত্র ছাত্রীদের ভর্তি ক্ষেত্রে অনেক শিথিলতা অবলম্বন করার কারণে অনায়াসে শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে। এই স্কুলে ভর্তি হওয়ার আরেকটা কারণ শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী যারা অছেন তারা সব সময় শিক্ষার্থীদের ভাল করে পাঠদান করান। এবং স্কুলটিতে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন। শিক্ষার্থীদের জন্য অভিভাবকরা অতি সহজেই প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সাথে সরাসরি ছেলে মেয়েদের পড়াশুনাসহ অন্যান্য বিষয় নিয়ে মন খুলে আলাপ করতে পারেন। অন্যান্য স্কুলে যেটা অনেক কড়াকড়ি করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী এবং সহকারী প্রধান শিক্ষক এমএ মতিন বলেন,এ স্কুল থেকে শিক্ষা গ্রহন করে অনেক ছাত্র আজ সরকারের বড় বড় পদে চাকরী করছেন। তারা বলেন আধুনিক এবং উচ্চমান সম্মত পাঠদান পাচ্ছে শিক্ষার্থীরা এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে।একাধিক শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী, সহকারী প্রধান শিক্ষক এমএ মতিন সব সময় শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান যাতে ভাল হয়, শিক্ষার্থীরা যাতে সহজে পাঠদান আয়ত্বে নিতে পারে সে বিষয়সহ সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাদের সাথে শেয়ার করার কারণে শিক্ষার মান অন্যান্য স্কুলের চেয়ে ভাল ।