রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ১০:৩৩

নোয়াখালীর ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক ছাত্রদল নেতা টিটু হায়দারকে নিখোঁজের ৬ মাস পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের জালে ধরা পড়েছে।গত রোববার সন্ধ্যায় শিমরাইলে টিটুকে দেখে অাটক করে শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে গেলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জোহাইর তাকে আটক করে রাখেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাদ্দাম ঘটনাস্থলে এসে টিটুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।টিটু নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা।তার পিতার নাম মৃত নূরুল আমিন বেগমগঞ্জের একাব্বারপুর এলাকায় তার বাড়ি, তার স্ত্রী নুসরাত জাহান মনি বলেন আমার স্বামী টিটু ঢাকার ডেমরার হাজীনগরে তার খালাতো বোনের বাসায় থাকতেন। প্রতিপক্ষ আমার স্বামীকে দীর্ঘদিন ধরে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে তাই ভয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে ডেমরায় থাকতেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ভোরের আলো প্রতিদিনকে জানান, নোয়াখালীর বেগমগঞ্জ থানায় যোগাযোগ করে জানা যায় টিটুর নামে একাধিক মামলা রয়েছে। রোববার তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অপ্রকৃস্থ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় লোকজন খবর দিলে টিটুকে গ্রেফতার করে পুলিশ।এদিকে টিটুর মা ফাতেমা বেগম জানান, টিটুর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। সে কোনো অপরাধে জড়িত না। গত ২০ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেছিলেন, গত ৮ জুলাই টিটুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা