বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, দুপুর ২:৫৯

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের হাতে ধারালো ছুঁরিসহ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের খান পেট্রোর পাম্পের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কাঁচপুর হাইওয়ে থানার এসআই নুরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে হৃদয় হোসেন (২২) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুঁরি উদ্ধার করা হয়।বুধবার ভোর রাত সাড়ে ৩ টার সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী হৃদয়ের সহকর্র্মী ৩/৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন। তিনি আরও জানান গ্রেপ্তারকৃত ছিনতাইকারী হৃদয় হোসেন এর পিতার নাম মফিজুল ইসলাম। কাঁচপুরের পুরাতন বাজার এলাকায় তার বাড়ি। দীর্ঘদিন ধরে হৃদয় ৪/৫ জন সঙ্গী ছিনতাইকারী নিয়ে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জ্মান কাঁচপুরে যোগদান করার পর থেকে পুলিশি টহল জোরদার করার কারণে ছিনতাইকারী ও ডাকাতরা ধরা পড়ছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা