রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৯:০৭

নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে ডিসেম্বর মাসে ২০৪০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা জরিমানা ৬৯ লাখ, আদায় ৫৫ লাখ টাকা

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টরা গত ডিসেম্বর মাস ২০২০ সালে ২০৪০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় জরিমানার পরিমান দাঁড়িয়েছে ৬৯ লাখ টাকা। এর মধ্যে ৫৫ লাখ ২৪হাজার টাকা আদায় করা হয়েছে বলে ট্রাফিক বিভাগের সূত্র জানিয়েছে। নারায়নগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন এ,এসএম, কামরুল বেগ এর সঠিক দিক নির্দেশনায় ট্রাফিক বিভাগ যানবাহনের কাগজপত্রে ত্র“টি থাকার কারণ, লাইসেন্স বিহীন, গাড়ি, চালনা, হেলমেট না থাকা, রং পার্কিং, সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করছেন যানবাহনের বিরুদ্ধে। টিআই প্রশাসন কামরুল ইসলাম বেগ এর কঠোর অবস্থানের কারণে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং জরিমানা ও জরিমানার টাকা আদায়ের পরিমাণও সন্তোষজনক বলে জানাগেছে। ট্রাফিক বিভাগে লোকবল অপেক্ষাকৃত কম থাকা সত্বেও টিআই কামরুল ইসলাম বেগ এর সঠিক দিক নির্দেশনায় অত্যান্ত সুচারুভাবে চলছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা