রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ১০:৩১

দেশ আজ উন্নয়নের মহাসড়কে – অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন পিপিএম (বার)

শাহজাহান জনি ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে চলছে। একের পর এক উন্নয়ন, স্বল্পোন্নত বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। উপরোক্ত এসব কথা বলেছেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মাদ মনোয়ার হোসেন পিপিএম (বার)। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও আনন্দ উৎসব কেককাটা অনাড়ম্বর এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে রোববার ৭ মার্চ (২০২১) অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মাদ মনোয়ার হোসেন পিপিএম (বার) এসব কথা বলেন। প্রধান অতিথি অতিরিক্তি পুলিশ সুপার মনোয়ার হোসেন পিপিএম (বার) আরও বলেছেন,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন। স্বল্পোন্নত বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি বিস্তার লাভ করেছেন। বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ ই মার্চের ভাষণ প্যারিসের ইউনেসকো জাতিসংঘসহ আর্ন্তজাতিক ভাষণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।আজ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু ,কর্নফুলী ট্যানেল, পায়রাবন্দসহ দেশের সর্বত্রই উন্নয়ন চোখে পড়ছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ ই মার্চ সোহরাওয়ার্দীর রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন । তার ডাকে স্বাধীনতার জন্য এদেশের আপামর জনসাধারন ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ ই মার্চের ১৮ মিনিটের বক্তব্যের সারমর্ম ও গুরুত্ববহন করে চলছে অর্ধ শতাব্দী ধরে এদেশের মানুষ । বঙ্গবন্ধুর ৭ ই মার্চকে অবিস্মরণীয় করে রাখতে রোববার ৭ই মার্চ (২০২১) কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে আলোচনাসভা ও আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাঁচপুর হাইওয়ে থানা কম্পাউন্ডে। বিকেল ৩ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁচপুর হাইওয়ে থানার সুযোগ্য অফিসার ইনচার্জ( ওসি) মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পিকাপ মালিক সমিতির শিমরাইল শাখার কার্যকরী সভাপতি আব্দুস সাত্তার, সোনারগাঁ উপজেলা ভাইসচেয়ারম্যান ও আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য বাবুল হোসেনসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ ও সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই একেএম মেহেদী হাসান। অনুষ্ঠান শুরুতে কনষ্টেবল হারুন অর রশিদ পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন। কাঁচপুর হাইওয়ে থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, প্রথমেই স্মরণ করছি, বাংলাদেশের স্থাপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদকে এবং জাতীয় ৪ নেতাকে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা,বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ১৮ মিনিটের ভাষণে এদেশের সর্বসাধারন স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর এদেশের স্বাধীনতা লাল সবুজের পতাকা এনে দিয়েছেন বঙ্গবন্ধু। জাতিরজনককে অবিস্মরণীয় করে রাখার জন্য ৭ ই মার্চ আলোচনাসভাা ও আনন্দ উদযাপন করছি বলে ওসি তার বক্তব্যে বলেন। কুচক্রীমহলের ইন্ধনে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণে নানা অপবাদ দিয়েছিল, প্রধান,মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের অপবাদকে মিথ্যা প্রশান করতে সক্ষম হয়েছেন এবং বিশ্ব ব্যাংকের অর্থ ছাড়াই তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। স্বল্পোন্নত দেশকে বিশ্বের দরবারে আজ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন এবং জাতিসংঘ তা স্বীকৃতি দিয়েছেন। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্ম সব কিছুই ব্যাপকভাবে বাড়ছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে চলছে । তিনি আরও বলেন ,কাঁচপুর হাইওয়ে মহাসড়কের ৯০ কিলোমটার মহাসড়ককে নিরাপদ রাখতে কঠোর নজরদারি করছেন। সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন মানবিক পুলিশ হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত আছি। মহাসড়কে যে কোন সমস্যার জন্য কাঁচপুর হাইওয়ে পুলিশের সেবা নিন, প্রয়োজনে আমাকে ফোন করে আপনাদের সমস্যা জানাবেন সাধ্যমত চেষ্টা করবো সমস্যা সমাধানের। ওসি মোঃ মনিরুজ্জামান আরও বলেন, কাজ করতে গেলে ভুলত্র“টি হতেই পারে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আলোচনাসভা শেষে ঝমকালো এক সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা