বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:০৯

সিদ্ধিরগঞ্জের কদমতলীতে ইপিজেডের শ্রমিক আসমার আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরের ৭ নং ওয়ার্ডের কদমতলীর কমর আলীর বাড়ির ভাড়াটিয়া আদমজী ইপিজেড এর শ্রমিক আসমা আক্তার (২০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাশার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আসমা আক্তারের গ্রামের বাড়ি বরগুনার জেলার আমতলীতে। তার পিতার নাম আকবর চৌকিদার। আসমা তার খালার সাথে কদমতলীতে বসবাস করতো। দুপুরে খালা বাসায় এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও আসমার কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে আসমার গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কি কারণে আসমা আত্মহত্যা করেছে তা পুলিশ ও আসমার খালা কিছুই জানেনা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা