রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৯:২১

মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উদযাপন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ে। বুধবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা হাফিজুর রহমান। এর পরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের শৈশব কালের প্রামান্যচিত্র প্রদর্শন করা হয় এবং কেক কেটে ১০১ তম শুভ জন্ম দিন পালন করা হয়। অনুঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও গভর্ণিং বডির সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহিম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক,মুক্তিযোদ্ধা শমসের আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমএ মতিন, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষিকা পারভিন ফেরদৌসি, সাংবাদিক শাহজাহান জনি(দৈনিক সমকাল), আমির হোসেন (দৈনিক আমার সংবাদ), সোহেল রানা (দৈনিক আজকের সূর্যদয়), সাংবাদিক ও কবি ইয়াকুব কামালসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই জাতিরজনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের শৈশব কৈশরসহ তার কর্মময় জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা