বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:০৭

বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এসওরোডে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

শাহজাহান জনিঃ
বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলের উদ্যোগে বুধবার ১৭ মার্চ ২০২১ সন্ধ্যার পর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ( ১০১ তম জন্ম বার্ষিকী) পালন করা হয়েছে। নাসিক ৬ নং ওয়ার্ডের গোদনাইল এসওরোডে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দনশীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওযামীলীগের সদস্য শ্রমিক নেতা মজিবর রহমান মন্ডল। নাসিক ৪, ৫ ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর থানা মহিলালীগের সভানেত্রী মনোয়ারা বেগম, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহমেদ সর্দার, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেকবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান। আরও উপস্থিত ছিলেন স্বপন মন্ডলসহ আওয়ামীলীগ, যুবলীগ শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু চন্দনশীল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতামনা। তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলার অবিসংবেদিত নেতা জাতিরজনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে ভাসছে আজ বাংলাদেশ। অনুষ্ঠানের সভাপতি বঙ্গড়বন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর নাসিক ৬ নং ওয়ার্ডে আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল বলেন, আজ বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মহামারী করোনা ভাইরাস এর মধ্যেও দেশের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন, দেশের জসগনের মাথাপিছু আয় বাড়িয়ে দিয়েছেন,বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, এবং দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল আরও বলেন, এদেশের অবিসংবেদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধুর অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা আমরা আজ ভোগ করছি, সেই মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, এই মহান নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা,। সিরাজুল ইসলাম ,মন্ডল বলেন আজ ১৭ মার্চ এই মহান নেতা জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য এবং তাদের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। । বক্তব্য শেষে জাতিরজনকের জন্ম শত বার্ষিকী উপলক্ষে কেককাটা হয় এবং এক সাংস্কৃতিক মনোঞ্জ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা