রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৯:২১

প্যানেল মেয়র মতিউর রহমান মতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতির উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) বাদ মাগরিব নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়াস্থ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে জাতির জনক বঙ্গবন্ধুর মুড়্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান থানা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।পরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মতিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। স্বাধীনতার ৫০ বছরের মাইলফলকে এসে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের স্বর্ণশিখরে। বঙ্গবন্ধু কখনও আপোস করেন নাই। তিনি লড়াই করতে শিখিয়েছেন। লড়াই করে বাঁচতে হবে।আমরা লড়াই করে এই পর্যন্ত এসেছি। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান, আ:হামিদ, ফোরকান আহমেদ, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য হাজী মানিক মাষ্টার, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সম্পাদক আশরাফ উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জোবায়ের আলম হীরা, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আকতার হোসেন, প্রকৌশলী লায়ন মো:ইউসুফ আলী, রবিউল আলম, মহিউদ্দীন সানী, এ.আর মহসীন, সহ আরো অনেকে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা