বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:০২

সিদ্ধিরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক লম্পট গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরের ৪ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জে ৭ বছরের এক এক শিশু কন্যা র্ধষণরে শিকার হয়েছে । পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধর্ষণকারীর নাম মোহাম্মদ হোসেন ওরফে কাইল্লা বাবু (২৮)। ভুক্তভোগী ওই শিশুর পিতা ধর্ষণকারী মোহাম্মদ হোসেন ওরফে কাইল­া বাবুকে একমাত্র আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১৮) দায়রে করেছেন। গত বুধবার রাতে এ ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকায়।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মোহাম্মদ হোসেন সিদ্ধিরগঞ্জের বাগান বাড়ি এলকায় তার বসত ঘরে কৌশলে ওই শিশুটিকে নিয়ে যায়। সেখানে তাকে জোর র্পূবক ভয়ভীতি প্রর্দশন করে র্ধষণ করে। এদিকে ওই শিশুর মা-বাবা ও তার ফুফু তাকে কোথাও না পেেয় খুঁজতে থাকে।এক পর্যায়ে শিশুটি কাঁদতে কাঁদতে সিদ্ধিরগঞ্জের আজিবপুরে নাসিক ৪ নং ওয়ার্ডের তার ফুফুর বাড়িতে আসে। এসময় কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনাটি খুলে বলে। পরর্বতীতে ওই শিশুটির মা-বাবা ও অন্য স্বজনরা থানায় এসে পুলিশকে ঘটনাটি অবহতি করে এবং রাতেই অভিযান চালিয়ে পুলিশ সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি থেকে মোহাম্মদ হোসেন ওরফে কাইল্লা বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মশউির রহমান বলনে, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা