শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি, রাত ১০:০৮

সিদ্ধিরগঞ্জের সাংবাদিক আনোয়ার উদ্দিন মিঞা আর নেই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
দৈনিক দিনকাল ও দৈনিক শীতলক্ষা পত্রিকার সাবেক সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, এবং সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন মিঞা আর নেই। শনিবার দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠস্থ ইসলাম হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন। ৩/৪ দিন আগে তাকে ইসলাম হার্ট সেন্টারে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ রোববার (২১ মার্চ ) বাদ যোহর সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর স্কুল মাঠে আনোয়ার উদ্দিনের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে । তিনি ওই এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা