স্টাফ রিপোর্টারঃ
মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগান নিয়ে পুলিশের করোনা সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (২২ মার্চ ২০২১ ) দিনব্যাপী কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ঢাকা চ্রট্রগাম মহাসড়রে মদনপুর , কাঁচপুরসহ বিভিন্ন পয়েন্টে পথচারী ও দূরপালাগামী বাস যাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করা হয়। করোনা একটি প্রাণঘাতি ভাইরাস। তবে যদি একটু সচেতনতা অবলম্বন করা যায় তাহলে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান পথচারী ও বাসযাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন এবং সবাই মাস্ক পরিধান করার আহবান জানান। সেই সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে থেকে বাসায় ফিরলে ভালো করে সাবান দিয়ে হাত,ধোওয়ার কথা বলে ব্যাপকভাবে সচেতন হওয়ার অনুরোধ জানান ওসি মনিরুজ্জামান। কাজ ছাড়া বাড়ির বাইরে অযথা ঘোরাঘুরি না করার জন্যও বলা হয়েছে। সচেতনতা অবলম্বন করলে আলাহপােেকর রহমতে করোনা থেকে রক্ষা পাওয়া অনেকটাই সম্ভব বলে মনে করেন হাইওয়ে পুলিশ সদস্যরা। এর আগে গত ২১ মার্চ ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে হাইওয়ে পুলিশ সদস্যরা কাঁচপুর এলাকায় পথচারী ও বাসযাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করেন।