বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:২৮

চোরাই তেলের গোডাউনে আগুন অল্পের জন্য রক্ষা মেঘনা ডিপো

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরের ৬ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসওরোডের আইলপাড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন মেঘনা অয়েল ডিপো সংলগ্ন একটি চোরাই তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুণে চোরাই তেলের গোডাউনটি ভস্মিভুত হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ৫ জন। এদের মধ্যে রয়েছে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সাধারন সম্পাদক আব্দুল আজিজ(৪৫), রিফাত(২২), ফারুক (৩৫) ও রুবেল (৩৩)। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আদমজী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ১ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে অঅগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে ২২ মার্চ ২০২১ সোমবার দুপুরে জনৈক ফিরোজ, দেলোয়ার ও রিফাতের চোরাই তেলের গোডাউনে। স্থানীয়রা মনে করেন অল্পের জন্য রক্ষা পেয়েছে মেঘনা অয়েল ডিপো। গোদনাইল এসওরোডের সচেতন ব্যক্তিরা জানায়, মেঘনা অয়েল ডিপোকে কেন্দ্র করে ডিপোর রাস্তার প্রবেশদ্বারের দু পাশে শতাধিক চোরাই তেলের গোডাউন গড়ে তোলা হয়েছে। ট্যাংকলরী ডিপো থেকে জ্বালানী তেল বহন করে যাওয়ার পথে চোরাই তেল কারবারীরা লরী থেকে থেল চুরি করে গোডাউনে মওজুদ করে। এই চোরাই তেলের ব্যবসার কারণে ডিপোর মান ক্ষুন্ন হচ্ছে । যুগ যুগ ধরে চলছে এই চোরাকারবারী ব্যবসা। অপরদিকে মেঘনা ডিপোর নিজস্ব রাস্তাটি ব্যবহার করেবিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ৪০ টনের অধিক লোডের যানবাহন অবৈধভাবে চলাচল করার কারণে রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অয়েল ডিপো কর্তৃপক্ষ ও এলাকার সচেতন মহল জানায়। তেলের ডিপোর দেড় কিলোমিটার এর মধ্যে কোন প্রকার জ্বালানী তেলের দোকান করা যাবেনা বলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এর নীতিমালায় উলে­খ রয়েছে। মেঘনা অয়েল ডিপোর উত্তর পাশে চোরাই তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল­াহ খালেদ বলেন, ঘটনাটি তেলের ডিপোর বাইরে ডিপোতে নয়, ডিপোর সীমানার দেড় কিলোমিটারের মধ্যে কোন তেলের দোকান করা যাবেনা বিষয়টি স্বীকার করে বলেন, ডিপোর বাইরে কোন তেলের দোকান কিংবা চোরাই তেলের দোকান থাকুক না কেন তা স্থানীয় থানা পুলিশ প্রশাসন সেটা দেখবে। তিনি আরও বলেন আমাদের নিজস্ব রাস্তাটি আমাদের অনুুমতি বিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের লোডবাহী যানবাহন চলাচলের কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তবে ডিপো এলাকার আশপাশের চোরাই তেলের দোকান গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে কোন অভিযোগ থানায় করা হয়েছে কিনা এ প্রশ্নে জবাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন না কোন লিখিত অভিযোগ থানায় করা হয়নি। মেঘনা অয়েল ডিপোর ইনচার্জ সহকারী মহাব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান বলেন, যেহেতু অগ্নিকান্ডের ঘটনাটি ডিপোর বাইরে এটা আমাদের কোন বিষয় নয়। অগ্নিকান্ডের বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রুহুল আমিন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট করে কিছুই তিনি বলতে পারেননি ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা