সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১:৩৫

ফতুল্লার দেওভাগ থেকে মাদক চাঁদাবাজি ও হত্যাসহ ৯ টি মামলার আসামী রাজু আটক

ফতুল্লা প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ ২০২১ রাত ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ এলাকায় নুর মসজিদ সংলগ্ন মোবারকের বাড়ীর ৩য় তলার ছাদে র্যাব১১, সিপিএসসি’র বিশেষ অভিযান চালিয়ে মাদক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামী মোঃ রাজু প্রধান(৩৩)’কে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ আটক করা হয়। এ সময় রাজুর দখল থেকে ৩টি ছোরা, ১টি রামদা ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়। আটককৃত আসামী রাজু প্রধান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ এলাকার রিয়াজ প্রধানের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার সিপিএসসি, র‌্যাব-১১ আদমজীনগর, নারায়ণগঞ্জ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,সন্ত্রাসী রাজু প্রধান মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। দীর্ঘদিন যাবৎ তার এহেন সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ। অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এমন পর্যায়ে চলে গেছে যে, তার হিং¯্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুব্ধ জনগণ কথা বলার এবং প্রতিকার চাওয়ার সাহস পেত না। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা ছিল তার দৈনন্দিন বিষয়। এলাকার কেউ নতুন বাড়ি নির্মাণের সময় সে ইট, বালু সরবরাহের কথা বলে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এসকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ দল রাজু প্রধানের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে গত ৩১ মার্চ ২০২১ তারিখে অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় আমলযোগ্য অপরাধ সংঘটিত করার জন্য অবস্থানকালে উল্লিখিত দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উক্ত আসামীকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা, মাদকব্যবসা, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা