সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১২:৪১

সিদ্ধিরগঞ্জে লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীদের মহাসড়কে মানবন্ধন, সড়ক অবরোধ বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
লকডাউনের বিরুদ্ধে এবং লকডাউন প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিন বেলা ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেট এর সামনে সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন এবং মানববন্ধন করেন। ব্যবসায়ীরা মানববন্ধনে বলেন এভাবে মার্কেট বন্ধ থাকলে পাওনাদার পাওনা কিভাবে পরিশোধ করবো, পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবো। আসছে ঈদে কর্মচারীদের বেতন দিবো। কিভাবে তারপর আমাদের পরিবারের কি হবে। যেভাবে কল কারখানা চালু রেখেছেন, সেই ভাবে আমাদের মার্কেটগুলোকে খোলার অনুমতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান ব্যবসায়ীরা।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, কয়েকজন লোক জরো হয়েছিল শুনেছি এখন দেশে করুণার মহামারী লকডাউন চলে কোন মানববন্ধন করতে দেওয়া যাবেনা স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের না হওয়ার অনুরোধও জানান পুলিশের এই কর্মকর্তা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা