বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:২৮

হেফাজতের হরতালে সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও শিমরাইলে নাশকতা ও সহিংসতা সৃষ্টি, গাড়িতে অগ্নিসংযোগ এর অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলার আসামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য ইকবাল হোসেনকে আটক করেছে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর একটি দল। গতকাল মঙ্গলবার রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়াস্থ ইকবাল এর বাড়িতে অভিযান চালিয়ে ইকবাল হেসেনকে আটক করে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-১১–এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দীন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৬টি মামলা করে। ইকবাল হোসেন ওই মামলায় এজাহারভুক্ত আসামী বলে র‌্যাব জানায়।। বাস, ট্রাকসহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ১৮টি যানবাহন। হরতালে পুলিশ-হেফাজতের দফায় দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৬ জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা