সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১২:৩৭

হেফাজতের হরতালে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী ইঞ্জিনিয়ার আব্দুল বাকী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
গত ২৮ মার্চের হেফাজত ইসলামের হরতালে সহিংসতা নাশকতা ও গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামী জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার রোকন ও মানব সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল বাকী(৭৩)কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগরের তার বাড়ি থেকে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। ইঞ্জিনিয়ার আব্দুল বাকী ইতিপূর্বে জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ থানা শাখার আমীরের দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ কয়েক বছর।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান। আব্দুল্লাহ আল বাকী সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগরের বাসিন্দা তার পিতার নাম মৃত আক্তারুজ্জামান। উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৯ টি মামলা দায়ের হয়।এরমধ্যে র‌্যাব বাদী হয়ে একটি, পুলিশ বাদী হয়ে ৬টি ও ক্ষতিগ্রস্থ গাড়ির দুই মালিক বাদী হয়ে আরও ২টি মামলাসহ ৯ টি মামলা দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। আব্দুল বাকীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা