সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১:২৯

পৃথক দুটি অভিযানে সিদ্ধিরগঞ্জে ৮৯৬ বোতল ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
পৃথক দুটি অভিযানে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে ৮৯৬ বোতল ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহ্ত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো,বাবুল(২৮),রাতুল(৩৫),রাসেল মাদবর(৩২),রাকিব হাসান(২৮),ওমর ফারুক (৩২),সোলায়মান (৩৫),ফরহাদ খান(২৮) ও মোঃ অয়ন(১৮)।র‌্যাব-৩’র একটি আভিযানিক দল আসামিদেরকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে বাদী হয়ে একটি মামলা দায়ের করে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ জানান,বাবুল, রাতুল ও রাসেলকে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় এবং রাকিব, ওমর,সোলায়মান, ফরহাদ ও অয়নকে ৯৬ বোতল ফেনসিডিলও ১৮ কেজি গাঁজাসহ আটক করে র‌্যাব।আসামিদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান তিনি।এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহের কাজে ব্যবহ্ত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয় বলে র‌্যাব -৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীনা রানী দাস পিপিএম এ তথ্য জানিয়েছেন ভোরের আলো প্রতিদিনডট কমকে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা