বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:২৯

কাঁচপুর হাইওয়ে পুলিশের মদনপুরে ব্যারিকেড, ৫দিনে ২০০ মামলা লকডাউন কার্যকর করতে কাউকে ছাড় দিচ্ছেনা

স্টাফ রিপোর্টার :
লকডাউন কার্যকর করতে কাঁচপুর হাইওয়ে পুলিশ কাউকে ছাড় দিচ্ছেনা।নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মদনপুর এলাকায় কাঁচপুর হাইওয়ে পুলিশ বাঁশ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ব্যারিকেড দিয়েছে। চলমান লকডাউন চলাকালীন অবস্থায় রোববার (১৮ এপ্রিল) দুপুরে মদনপুর কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে টিআই মেহেদীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশ সদস্যরা ওসিকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধে ব্যারিকেড সৃষ্টিতে সহায়াতা করেন।

প্রখর রোদের মধ্যে ওসি মোঃ মনিরুজ্জামান নিজেই প্রধান সড়কের বাঁশ ও অন্যান্য সরঞ্জামাদি ফেলে সড়কে যান চরঅচলে প্রতিবন্ধকতা হিসেবে এই ব্যরিকেড দেন। প্রধান সড়ক ব্যারিকেড দিলেও জরুরী সেবা কাজে নিয়োজিত ও পন্যবাহী যানবাহনের জন্য শাখা সড়ক খোলা রাখলেও হাইওয়ে পুলিশের সদস্যদের বিভিন্ন যানবাহন কি উদ্দেশ্যে বের হয়েছে এবং কোথায় যাচ্ছে এর কারণ কারণ জানতে চেয়ে তল্লাশি করতে দেখা যায়। বিনাপ্রয়োজনে যেসব যানবাহন মহাসড়কে উঠছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। পিকাপে যাত্রী নিয়ে যাওয়ার সময় মদনপুরে ওসির উপস্থিতিতে পিকাপের সকল যাত্রীকে যাত্রী দিয়ে পিকাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে দেখা যায় পুলিশকে।। লকডাউনের মধ্যে ২০০ টিরও বেশী থ্রী হুইলার যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। থ্রী হুইলার, সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা মহাসড়কে উঠার দায়ে তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। কাঁচপুর হাইওয়ে পুলিশের গুরুত্বপূর্ন ৩টি স্থানে রয়েছে চেকপোস্ট। চেকপোস্ট গুলো হলো কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে, মদনপুর চৌরাস্তা ও মেঘনা টোল প্লাজার সামনে। কাঁচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। পণ্যবাহী ও ইমার্জেন্সি যানবাহন ছাড়া কোন ধরনের যানবাহন বিনাপ্রয়োজনে মহাসড়কে উঠলে আমরা সেসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করছি। ইতিমধ্যে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২০০ টির বেশী মামলা করা হয়েছে এবং ৩ টি পয়েন্টে আমাদের চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন কার্যকর করতে কাঁচপুর হাইওয়ে পুলিশ কাউকে ছাড় দিচ্ছেনা। কাঁচপুর হাইওয়ে পুলিশের পাশাপাশি হাইওয়ে কমিউনিটি পুলিশের স্বেচ্ছাসেবীরাও মহাসড়কে লকডাউন কার্যক্রমে সহযোগিতা করছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা