বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:২৯

আদমজী নতুন বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড পুড়েগেছে ৮ টি দোকান

ইসমাইল হোসেন রাফিঃ 
নারায়ণগঞ্জ মহানগরের ৬ নং ওয়ার্ডের আদমজী নতুনবাজারে বালুর মাঠের আজমীরী হোটেল সংলগ্ন টিনশেড একটি মার্কেটে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের কমপক্ষে ৮ টি দোকান সম্পূর্ণভস্মিভূত হয়েছে। আগুনের খবর পেয়ে রাত ২ টা ৫৫ মিনিটে আদমজী ফায়ার সার্ভিসের প্রথমে ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে চেষ্টা করে। কিন্তু কোনোভাবেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় তাদের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে সর্বমোট ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমীন মোল­ার নেতৃত্বে আদমজী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিভানোর কাজ করে। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা তারা তদন্ত সাপেক্ষে বলতে পারবেন, তবে তাদের ধারণা বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়ে থাকতে পারে। সেখানে বিদ্যুতের তারেও আগুন লেগেছিল বলে আদমজী ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানাযায়নি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা