বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:৩১

সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদাবাজিকালে গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার (২৬ এপ্রিল ২০২১) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হচ্ছে শ্রী প্রকাশ চন্দ্র দাস (২১) শ্রী আকাশ চন্দ্র দাস (২৮) মোঃ আলমগীর হোসেন (২৫) ও মোঃ হাবিবুর রহমান (২৭)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২,৩৫৫/- টাকা উদ্ধার করা হয়।র‌্যাব জানায়,একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রাইভেটকার ও মাইক্রোবাস প্রতি দৈনিক ৮০- ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ ঘটনার সত্যতা পেয়ে চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে চাঁদা আদায়কালে ওই ৪ জনকে গ্রেপ্তার করেছে। শিমরাইলমোড়ে একাধিক গ্র“প পরিবহনে ও ফুটপাতে প্রতি অর্ধকোটি টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ রয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা