বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:১০

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নিজ অর্থায়নে পরিবহন

স্টাফ রিপোর্টারঃ
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জমানের নিজ অর্থায়নে পহেলা মে শনিবার বিকেলে মেঘনাঘাট টোলপ্লাজার পাশে হাইওয়ে পুলিশ কমান্ড এন্ড মনিটরিং সেন্টারের সামনে পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নিজ অর্থয়ানে এবং তার উদ্যোগে ইফতার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন এর নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর,অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, টিআই কেএম মেহেদী হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান নিজ হাতে পরিবহন শ্রমিকদের ইফতার তুলে দেন। ইফতার বিতরন শেষে ওসি মনিরুজ্জামান বলেন, নিজের অর্থ দিয়ে শরীরের ঘাম জড়ানো পরিবহনের মেহনতি শ্রমিকদের হাতে ইফতার তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আল­াহতায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। ওসি আরও বলেন ,অনেক ব্যস্ততার মধ্যে পরিবহন শ্রমিকরা ঠিকমতো ইফতার পর্যন্ত করতে পারেনা। দেশের ক্রান্তিলগ্নে তাই আমার নিজের অর্থ দিয়ে একটি দিন পরিবহন শ্রমিকদের উন্নতমানের ইফতার করাতে পেরে আবারও শুকরিয়া জানাই আল­াহতায়ালার কাছে। পরিবহন শ্রমিক,গরীব অসহায় , ছিন্নমূল যে সকল মানুষ আছে দেশের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান এবং অনুরোধ জানান ওসি মোঃ মনিরুজ্জামান।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা