মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৩:২১

ফতুল্লায় ৫ জুয়াড়ি গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধিঃ
গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার নগদ ৬ হাজার ৯৯৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ৫ জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীরা হচ্ছে, মোঃ সাহাব উদ্দীন (৪৫) জেলা- পটুয়াখালী, মোঃ আনোয়ার হোসেন (৪৩) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ মমিন (৪০) জেলা- গাইবান্ধা, মোঃ ফারুক মিয়া (৩৫) জেলা- নারায়ণগঞ্জ ও মোঃ রফিক(৩৫) জেলা- ময়মনসিংহ।গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানায়, একটি সংঘবদ্ধ চক্র নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া খোদাই বাড়ী মহল্লার জনৈক মোঃ বাবুল মিয়ার বাড়ীর সামনে ফাঁকা জায়গায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। গ্রেপ্তারকৃতরা আরো জানায় তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা