সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১:৩২

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ পুলিশের এএসআইসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৩ নং ওয়ার্ডেরসিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী ্লাকা থেকে ইয়াবা বিক্রিকালে পুলিশের এএসআইশাহ মোহাম্মাদ ইমাম উদ্দিন ও নাসিক নামে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এসময় তাদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব। এ ঘটনায় গতকাল রোববার গ্রেপ্তারকৃত দুজনকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত এএসআই শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন ডিএমপির ডেমরা থানায় কর্মরত ছিলেন বলে জানাগেছে। নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় পরে তাদেরকে গতকাল রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব সদস্যরা। এঘটনায় গতকাল রোববার র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা একটি মাদক বিরোধী আইনে মামলা দায়ের করেন (মামলা নং ৪৭।র‌্যাব মামলার এজহারে উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর সে স্বীকার করে ডেমরা থানার এএসআই শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছে। ইয়াবা ট্যাবলেট এর মালিক এএসআই শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন। এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী নাসির উদ্দীন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিাসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম জানান, আসামীদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা