বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:২৮

সিদ্ধিরগঞ্জে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর উত্তরপাড়া থেকে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ মামুন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।শনিবার৫ জুন ২০২১ দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। মামুন মিয়া কুমিল্লার বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে।শনিবার দুপুর সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মামুন মিয়া অভিনব কৌশলে ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রয় করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা